SCMS

নোটিশ

on Wed, Jun 17 2015 00:38:00

নোটিশ এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী বৃহস্পতিবার ১৮ জুন-২০১৫ হতে মঙ্গলবার ২১ জুলাই-২০১৫ তারিখ পর্যন্ত পবিত্র রমজান, লায়লাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষে বিদ্যালয়ের সমগ্র কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার ২২ জুলাই-২০১৫ তারিখ থেকে বিদ্যালয় যথারীতি চলবে এবং ২৩/০৭/১৫ তারিখে চলতি ও পূর্ববর্তী মাসের বকেয়া বেতন আদায় করা হবে। যারা এখনও অর্ধবার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষার ফি ও অন্যান্য পাওনাদি প্রদান করে নাই তারা অবশ্যই এদিন পরিশোধ করবে। ২৫/০৭/১৫ ও ২৬/০৭/১৫ তারিখে অর্ধবার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষার মূল্যায়নকৃত খাতা ক্লাসে দেখানো হবে। পরীক্ষার ফলাফল মিটিং ২৭/০৭/১৫ তারিখে এবং পরীক্ষার ফলাফল ঘোষণা ২৮/০৭/১৫ তারিখে অনুষ্ঠিত হবে।

আখতারা পারভীন

প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।