SCMS

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নোটিশ

on Tue, May 06 2014 08:00:00

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নোটিশ

এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও সুধীজনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২/০৫/১৪ খ্রিঃ তারিখ বিকাল ৩.০০ টায় লিয়ন মুসলিম হোস্টেল মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত  অনুষ্ঠানে জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবালুর রহিম প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আহমদ শামীম আল রাজী,  জেলা প্রশাসক, দিনাজপুর, জনাব রুহুল আমিন, পুলিশ সুপার, দিনাজপুর এবং জনাব এনায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার, দিনাজপুর । সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহীন আকতার 

                                                                প্রধান শিক্ষক

   দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর।