ক্যান্টিন উদ্বোধন নোটিশ
on Sun, May 11 2014 08:06:00
ক্যান্টিন উদ্বোধন নোটিশ
এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও সুধীজনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঐতিহ্যবাহী ১৫০ বছরের পুরানো দিনাজপুর জিলা স্কুলে প্রথম বারের মত আগামী ১২/০৫/১৪ খ্রিঃ তারিখ বিকাল ৩.৪০ টায় ক্যান্টিন “স্বপ্নচূড়া” শুভ উদ্বোধন হতে যাচ্ছে । শুভ উদ্বোধন করবেন অত্র বিদ্যালয়ের মেধাবী ছাত্র জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবালুর রহিম। সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহীন আকতার।
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর।



