SCMS

বিভিন্ন কার্যক্রম

on Tue, Jan 20 2015 00:53:00

নোটিশ 

এতদ্বারা  অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষক কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১ জানুয়ারী থেকে  ২৩ জানুয়ারী-২০১৫ “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫” জিলা স্কুলে অনুষ্ঠিত হবে। মেলা চলবে প্রতিদিন বেলা ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। ছাত্রদের প্রতিদিন বেলা ২ টা থেকে উপস্থিত থাকার জন্য বলা হলো।

কর্মসূচীসমূহঃ

২১/০১/১৫ তারিখে উদ্বোধনী অনুষ্ঠান, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মাল্টিমিডিয়া ক্লাশরুম এবং নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, চলচিত্র প্রদর্শনী

২২/০১/১৫ তারিখে বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডঃ জাফর ইকবাল স্যারের উপস্থিতি।

২৩/০১/১৫ তারিখে আইসিটি অলিম্পিয়াড এবং পুরস্কার বিতরণ।

[বিঃদ্রঃ ২১/০১/১৫ তারিখ জিলা স্কুলের ছাত্রদের মেলার স্টল পরিদর্শনের জন্য নির্ধারিত ]

২৪/০১/১৫ তারিখে বার্ষিক মিলাদ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে এবং সকল ছাত্রদের সকাল ৯.৩০ মিনিটে আসার জন্য বলা হলো।

২৫/০১/১৫ তারিখে সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু ছাত্ররা সকাল ৭ টায় উপস্থিত হবে এবং প্রসাদ বিতরণ দুপুর ১২ টায় সকল ছাত্রের জন্য ।

২৬/০১/১৫ তারিখে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। বিদায়ী ছাত্ররা এবং ৯ম-১০ম শ্রেণির ছাত্রদের উপস্থিত হওয়ার জন্য বলা হলো। বাকী ছাত্রদের শ্রেণির পাঠদান কাজ বন্ধ থাকবে।

২৭/০১/১৫ তারিখ থেকে যথারীতি ক্লাশ চলবে এবং পূর্বের ২৬ তারিখের পরিবর্তে এদিন জরিমানাসহ বেতন আদায় করা হবে ।

 

আখতারা পারভীন

প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর