SCMS

অভিভাবক- শিক্ষক সমাবেশ

on Sat, Apr 12 2014 08:09:00

নোটিশ

এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকল শিক্ষক, কর্মচারী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫/০৪/১৪ খ্রিঃ তারিখ সকাল ৯.০০ টায় স্কুল প্রাঙ্গনে এক অভিভাবক ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত  জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবালুর রহিম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আহমদ শামীম আল রাজী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড, দিনাজপুর এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দিন মিয়া এবং দিনাজপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব চিত্ত ঘোষ। 

সমাবেশে সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহীন আকতার

                                                                প্রধান শিক্ষক

   দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর।