SCMS

পাঠদান কার্যক্রম বন্ধ

on Sun, Oct 30 2016 11:44:00

নোটিশ

এতদ্বারা  অত্র বিদ্যালয়ের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩১ অক্টোম্বর-২০১৬ হতে ১৭ নভেম্বর-২০১৬ জে এস সি পরীক্ষার প্রস্তুতি ও জে এস সি পরীক্ষার জন্য বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ১৯ নভেম্বর-২০১৬ তারিখে বিদ্যালয় যথারীতি খুলবে । প্রভাতী শাখা সকাল ৭ টা থেকে ১১ টা ৪৫ মিঃ এবং দিবা শাখা দুপুর ১২টা থেকে বিকাল ৪ টা ৫০ মিঃ পর্যন্ত চলবে।

আগামী ২০ ও ২৪ নভেম্বর-২০১৬ তারিখে পরীক্ষার ফি এবং নভেম্বর ও ডিসেম্বর ২০১৬ মাসের বেতন আদায় করা হবে। যারা এখনও বার্ষিক পরীক্ষার ফি ও অন্যান্য পাওনাদি প্রদান করে নাই তারা অবশ্যই এদিন পরিশোধ করবে।

 

আখতারা পারভীন
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।

পাঠদান কার্যক্রম বন্ধ

on Mon, Oct 24 2016 00:28:00

নোটিশ

এতদ্বারা  অত্র বিদ্যালয়ের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২৫-২৭ অক্টোম্বর-২০১৬ নির্বাচনী ব্যবহারিক পরীক্ষা ও মডেল পরীক্ষার খাতা দেখানোর জন্য বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ২৬-২৭ অক্টোম্বর-২০১৬ তারিখে ৫ম ও অষ্টম শ্রেণির মডেল পরীক্ষার খাতা দেখানো হবে । উভয় শিফট সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত চলবে।

আগামী ৩০ অক্টোম্বর-২০১৬ তারিখে বিদ্যালয় খুলবে এবং প্রভাতী শাখা সকাল ৭ টা থেকে ৯টা ২০ মিঃ এবং দিবা শাখা সকাল ১০টা ৩০ মিঃ থেকে ১২ টা ৫০ মিঃ পর্যন্ত চলবে।

৩১ অক্টোম্বর-২০১৬ তারিখে ১০ম শ্রেণির খাতা নিরীক্ষণ করা হবে। উভয় শিফটের শিক্ষকগণকে সকাল ১০টার মধ্যে পরীক্ষিত খাতাসহ বিদ্যালয়ে আসার জন্য অনুরোধ করা হলো।

 

আখতারা পারভীন

প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।

অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষা-২০১৬ এর রুটিন প্রকাশ করা হয়েছে।

on Tue, Jun 14 2016 13:36:00

অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষা-২০১৬ এর রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিনটি সংগ্রহ করতে ''পরীক্ষার রুটিন'' মেনুতে দেখুন।

মহান স্বাধীনতা দিবস, ইস্টার সান্ডে

on Thu, Mar 24 2016 11:13:00

নোটিশ

এতদ্বারা  অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী শনিবার ২৬ মার্চ-২০১৬ তারিখে মহান স্বাধীনতা দিবস এবং রবিবার ২৭ মার্চ-২০১৬ তারিখে খ্রিষ্টার্ণ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান  ইস্টার সান্ডে উপলক্ষ্যে বিদ্যালয়ের শ্রেণীর কার্যক্রম বন্ধ থাকবে। ২৬ মার্চ শনিবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ছাত্র-শিক্ষক ও কর্মচারী সকলে সকাল সাড়ে সাতটার মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হবে। শিক্ষার্থীদের মার্চ্চপাস্ট ও ডিসপ্লেতে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট ছাত্রদের সকাল ৮ টার মধ্যে মাঠে উপস্থিত হবার জন্য নির্দেশ দেয়া হলো।  সোমবার ২৮ মার্চ-২০১৬ তারিখ থেকে বিদ্যালয় যথারীতি চলবে।

আখতারা পারভীন

প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।

33 | 34 | 35 | 36 | 37 | 38 | 39 | 40 | 41