বেতন আদায়
নোটিশ
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী 10 সেপ্টেম্বর-২০১৫ তারিখে চলতি ও পূর্ববর্তী মাসের বেতন আদায় করা হবে এবং পিইসি, জে এস সি ও এস এস সি পরীক্ষার্থীদের পরীক্ষার ফি আদায় করা হবে।
আখতারা পারভীন
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।
ফুটবলে চ্যাম্পিয়ন
৪৪তম জাতীয় স্কুল ও মাদরাসা গ্রীশষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় “দিনাজপুর জিলা স্কুল ফুটবল দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন।
বেতন আদায়
নোটিশ
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ৫ আগস্ট-২০১৫ তারিখে চলতি ও পূর্ববর্তী মাসের বেতন আদায় করা হবে এবং জে এস সি পরীক্ষার্থীদের ফরম ফিলাপ ফি ২৭০ টাকা হারে আদায় করা হবে।
আখতারা পারভীন
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।
নোটিশ
নোটিশ এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী বৃহস্পতিবার ১৮ জুন-২০১৫ হতে মঙ্গলবার ২১ জুলাই-২০১৫ তারিখ পর্যন্ত পবিত্র রমজান, লায়লাতুল কদর ও ঈদুল ফিতর উপলক্ষে বিদ্যালয়ের সমগ্র কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার ২২ জুলাই-২০১৫ তারিখ থেকে বিদ্যালয় যথারীতি চলবে এবং ২৩/০৭/১৫ তারিখে চলতি ও পূর্ববর্তী মাসের বকেয়া বেতন আদায় করা হবে। যারা এখনও অর্ধবার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষার ফি ও অন্যান্য পাওনাদি প্রদান করে নাই তারা অবশ্যই এদিন পরিশোধ করবে। ২৫/০৭/১৫ ও ২৬/০৭/১৫ তারিখে অর্ধবার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষার মূল্যায়নকৃত খাতা ক্লাসে দেখানো হবে। পরীক্ষার ফলাফল মিটিং ২৭/০৭/১৫ তারিখে এবং পরীক্ষার ফলাফল ঘোষণা ২৮/০৭/১৫ তারিখে অনুষ্ঠিত হবে।
আখতারা পারভীন
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।
২৬ মার্চ , ব্যবহারিক পরীক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ
নোটিশ
এতদ্বারা অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিদ্যালয়ের পাঠদান কাজ বন্ধ থাকবে। মার্চ পাষ্ট ও ডিসপ্লেতে সংশ্লিষ্ট ছাত্ররা সকাল ৭ টার মধ্যে উপস্থিত হবে।
ছাত্রদের আরো জানানো যাচ্ছে যে, ২৮/৩/১৫ তারিখ এস.এস.সি. পরীক্ষা এবং ২৯/৩/১৫ থেকে ২/৪/১৫ তারিখ পর্যন্ত এস.এস.সি. ব্যবহারিক পরীক্ষার জন্য বিদ্যালয়ের পাঠদান কাজ বন্ধ থাকবে। আগামী ৪/৪/১৫ ইং তারিখ বিদ্যালয় খুলবে এবং যথারীতি চলবে।
আরো উল্লেখ থাকে যে, ৩১/৩/১৫ থেকে ২/৪/১৫ তারিখ পর্যন্ত অত্র বিদ্যালয়ের মাঠে ৩৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বেলা ২ টা থেকে অনুষ্ঠিত হবে। ছাত্র ও শিক্ষকদের উপস্থিত হওয়ার জন্য বলা হলো।
আখতারা পারভীন
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।



