SCMS

২০১৫ শিক্ষাবর্ষে ৩য় শ্রেণিতে ভর্তি কার্যক্রম

on Wed, Dec 24 2014 10:02:00

নোটিশ

এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলে ২০১৫ শিক্ষাবর্ষে ৩য় শ্রেণি ভর্তি পরীক্ষায় নির্বাচিত শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, তাদের ভর্তি কার্যক্রম ২০১৫ সালের জানুয়ারী মাসে ৫ ও ৬ তারিখে সম্পন্ন করা হবে। উক্ত দিনে শিক্ষার্থীদের নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র ও ফি জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রঃ

          ১। Student`s information form online থেকে download করে পূরণ পূর্বক জমা দিতে হবে।

          ২। বদলীর ছাড়পত্রের মূল কপি (T.C)।

          ৩। জন্ম নিবন্ধনের সত্যায়িত ফটোকপি।

          ৪। মূল প্রবেশ পত্র।

          ৫। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার মূল সনদপত্র ভর্তির দিনে প্রদর্শন করতে হবে।

          ৬। প্রতিবন্ধি কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধির মূল সনদপত্র ভর্তির দিনে প্রদর্শন করতে হবে।

 

২০১৫ সালের ৩য় শ্রেণিতে নতুন ভর্তিকৃত ছাত্রদের বেতন ও সেশন ফি নিম্নলিখিত হারে আদায় করা হবে। 

ভর্তি ফি ------                    টাকা

চলতি বেতন (জানুয়ারী)------ টাকা

টিফিন ফি         ------          ০ টাকা 

সেশন চার্জ  ------------        ১০১৫ টাকা

------------------------------------------------------

সর্বমোট                   =       ১০৯৭ টাকা

 

বিঃদ্রঃ সেকশন ০১/০১/২০১৫ খ্রিঃ নোটিশ বোর্ডে নোটিশের মাধ্যমে জানানো হবে।

 

আখতারা পারভীন

প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।

 

২০১৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তির সময়

on Sun, Dec 21 2014 03:04:00

সম্মানিত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভর্তির সময় পরবর্তিতে নোটিসের মাধ্যমে জানানো হবে।

২৮-১২-২০১৪ইং তারিখের পরে অফিসে যোগাযোগ করতে বলা হলো।

দিনাজপুর জিলা স্কুল তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা ২০১৫ ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা

on Sun, Dec 21 2014 02:59:00

দিনাজপুর জিলা স্কুল তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা ২০১৫ ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা

 

তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা ২০১৫ এর আসন বিন্যাস

on Fri, Dec 19 2014 16:29:00

বিঃ দ্রঃ  ০০০০১ থেকে ০০৭৫৬ রোলের পরীক্ষার্থীরা স্কুলের ২ নং গেট দিয়ে এবং ০০৭৫৭ থেকে ১৬০০ রোলের পরীক্ষার্থীরা স্কুলের ১ নং গেট দিয়ে স্কুলে প্রবেশ করবে। পরীক্ষা শেষে অভিভাবকগণ তাদের নিজ নিজ পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষ থেকে নিয়ে যাবেন। পরীক্ষা শেষে ০০০০১ থেকে ০০৭৫৬ রোলের অভিভাবকসহ পরীক্ষার্থীরা স্কুলের ১ ও ২ নং গেট দিয়ে এবং ০০৭৫৭ থেকে ১৬০০ রোলের অভিভাবকসহ পরীক্ষার্থীরা স্কুলের ৩ নং গেট দিয়ে স্কুল হতে বের হবেন

 

আসন বিন্যাসের পিডিএফ ফাইল এর জন্য ডাউনলোড করুন...

মহান বিজয় দিবস, আখেরী চাহার সোম্বা, শীতকালীন অবকাশ ও বড় দিন উপলক্ষে বন্ধ নোটিস

on Mon, Dec 15 2014 14:01:00

 নোটিশ

নং-১৩০                                                             তারিখ ১৫/১২/২০১৪

এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকল ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস, আখেরী চাহার সোম্বা, শীতকালীন অবকাশ ও বড় দিন উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর'২০১৪ থেকে ২৭ ডিসেম্বর'২০১৪ তারিখ পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। ৩১/১২/২০১৪ ইং তারিখ জরিমানাসহ বেতন আদায় করা হবে এবং একই দিন প্রভাতী শাখা বেলা ১০ টায় ও দিবা শাখা বেলা ১২টায়  বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হবে। 

ছাত্রদের আরো জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সকাল ৮টায় গোরা শহীদ ময়দানে কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন এবং বেলা ১১টায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হলো।

প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।

39 | 40 | 41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47