বন্ধের নোটিশ
বন্ধের নোটিশ
এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকল ছাত্র, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৫/১৪ হতে ০২/০৬/১৪ খ্রিঃ তারিখ পর্যন্ত বৌদ্ধ পূর্ণিমা, গ্রীষ্মকালীন অবকাশ ও শবে-মেরাজ উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকবে। ০৩/০৬/১৪ খ্রিঃ তারিখ হতে বিদ্যালয় যথারীতি চলবে।
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর।
ক্যান্টিন উদ্বোধন নোটিশ
ক্যান্টিন উদ্বোধন নোটিশ
এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও সুধীজনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঐতিহ্যবাহী ১৫০ বছরের পুরানো দিনাজপুর জিলা স্কুলে প্রথম বারের মত আগামী ১২/০৫/১৪ খ্রিঃ তারিখ বিকাল ৩.৪০ টায় ক্যান্টিন “স্বপ্নচূড়া” শুভ উদ্বোধন হতে যাচ্ছে । শুভ উদ্বোধন করবেন অত্র বিদ্যালয়ের মেধাবী ছাত্র জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবালুর রহিম। সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহীন আকতার।
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নোটিশ
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নোটিশ
এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও সুধীজনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২/০৫/১৪ খ্রিঃ তারিখ বিকাল ৩.০০ টায় লিয়ন মুসলিম হোস্টেল মাঠ প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবালুর রহিম প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আহমদ শামীম আল রাজী, জেলা প্রশাসক, দিনাজপুর, জনাব রুহুল আমিন, পুলিশ সুপার, দিনাজপুর এবং জনাব এনায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার, দিনাজপুর । সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহীন আকতার।
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর।
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা নোটিশ
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা নোটিশ
এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকল ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, “সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৪” এ অংশগ্রহণের জন্য আবেদন পত্র আহবান করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি এবং নবম থেকে দশম শ্রেণির ছাত্ররা অংশ গ্রহণ করতে পারবে। ৪টি বিষয়ের মধ্যে সর্বোচ্চ ৩টি বিষয়ে অংশগ্রহণ করতে পারবে। আবেদন ফরম অফিস থেকে সংগ্রহ করা যাবে। পূরণকৃত ফরম আগামী ০৮/০৫/১৪ তারিখের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, দিনাজপুরে জমা দিতে হবে।
বিষয় সমূহঃ ১. ভাষা ও সাহিত্য
২. দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান
৩. গণিত ও কম্পিউটার
৪. বাংলাদেশ ষ্টাডিজ
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর।
বেতন ও পরীক্ষার ফি নোটিশ
বেতন ও পরীক্ষার ফি নোটিশ
এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মে-২০১৪ ও পূর্ববর্তি মাসের বেতন এবং হাফইয়ারলি পরীক্ষার ফি আগামী ০৫/০৫/২০১৪ ও ০৮/০৫/২০১৪ তারিখে আদায় করা হবে। এস.এম. এস ফি প্রতি মাসে ২০.০০ টাকা ।
হাফইয়ারলি পরীক্ষা-২০১৪ এর পরীক্ষার ফি নিম্নরূপঃ
তৃতীয়-পঞ্চম শ্রেণি : ১৮০.০০ টাকা
ষষ্ঠ – অষ্টম শ্রেণি : ২২০.০০ টাকা
নবম- দশম শ্রেণি : ২৫০.০০ টাকা
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর।



