SCMS

অভিভাবক- শিক্ষক সমাবেশ

on Sat, Apr 12 2014 08:09:00

নোটিশ

এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকল শিক্ষক, কর্মচারী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৫/০৪/১৪ খ্রিঃ তারিখ সকাল ৯.০০ টায় স্কুল প্রাঙ্গনে এক অভিভাবক ও সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত  জাতীয় সংসদের মাননীয় হুইপ ও দিনাজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবালুর রহিম। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিনাজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আহমদ শামীম আল রাজী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ড, দিনাজপুর এর মাননীয় চেয়ারম্যান প্রফেসর আলাউদ্দিন মিয়া এবং দিনাজপুর প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জনাব চিত্ত ঘোষ। 

সমাবেশে সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শাহীন আকতার

                                                                প্রধান শিক্ষক

   দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর।

 

নোটিশ

on Wed, Apr 02 2014 20:44:00

 

নোটিশ

 

 

এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকল শিক্ষক, কর্মচারী ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৩/০৪/১৪ খ্রিঃ তারিখে সম্মানিত শিক্ষকদের প্রশিক্ষণের জন্য প্রভাতী শাখার ক্লাস শুরু হবে সকাল ৭.০০ টায়, ছুটি হবে সকাল ১০.০০টায় এবং দিবা শাখার ক্লাস শুরু হবে সকাল ১০.৩০ টায়, ছুটি হবে দুপুর ১.৩০টায়। যথাসময়ে শিক্ষকদেরকে উপস্থিত থাকার জন্য বলা  হলো।

                                                                প্রধান শিক্ষক

   দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর। 

 

বেতন নোটিশ

on Sat, Mar 29 2014 10:07:00

বেতন নোটিশ

এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মার্চ-২০১৪ ও পুর্ববর্তি মাসের বেতন আগামী ৩০/০৩/২০১৪৩১/০৩/২০১৪ তারিখে আদায় করা হবে।

                                                                প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর।

 

এসএসসি ব্যাবহারিক পরীক্ষা-২০১৪ এর গ্রুপভিত্তিক সময়সূচী

on Sat, Mar 22 2014 11:51:00

এসএসসি ব্যাবহারিক পরীক্ষা-২০১৪ এর গ্রুপভিত্তিক সময়সূচীর জন্য নীচের ফাইলটি ডাউনলোড করুন....


বিজ্ঞান মেলা এবং জরুরী সভায় উপস্থিত থাকা প্রসঙ্গে

on Thu, Mar 20 2014 18:30:00

 

বিজ্ঞান মেলা এবং জরুরী সভায় উপস্থিত থাকার নোটিশ

এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকল শিক্ষক ও কর্মচারীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১/০৩/১৪ খ্রিঃ তারিখে বিকাল ৪.০০ টায় ৩৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ/২০১৪ উদযাপন উপলক্ষে দিনাজপুর জিলা স্কুলে “বিজ্ঞান মেলা” উদ্বোধন হবে। সেজন্য প্রত্যেককে বিকাল ৩.৩০ টায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। এছাড়া ২২/০৩/১৪ খ্রিঃ তারিখে সকাল ১০.০০ টায় শিক্ষক কমনরুমে এক জরুরী সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় যথাসময়ে সকলকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।

                                                                প্রধান শিক্ষক

   দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর। 

 

44 | 45 | 46 | 47 | 48 | 49 | 50 | 51 | 52