SCMS

শ্রেণী কার্যক্রম স্থগিত

on Sat, Oct 19 2013 23:07:00

এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকল ছাত্রদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অনিবার্য কারণ বশতঃ  সকল শ্রেণীর কার্যক্রম ২০.১০.২০১৩ থেকে ২২.১০.২০১৩ পর্যন্ত স্থগিত করা হচ্ছে ।
নির্বাচনী পরীক্ষা যথারীতি চলবে ।

 

প্রধান শিক্ষক,

দিনাজপুর জিলা স্কুল

বেতন নোটিস

on Fri, Sep 06 2013 15:17:00

এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরীক্ষার ফি এবং সেপ্টেম্বর-২০১৩ ও পূর্ববর্তি মাসের বেতন আগামী ৫/৯/২০১৩, ১৫/৯/২০১৩ ও জরিমানাসহ ২৫/৫/২০১৩ তারিখে আদায় করা হবে। পরীক্ষার ফি শুধুমাত্র ৫ম, ৮ম ও ১০ম শ্রেণির ছাত্রদের জন্য প্রযোজ্য।

                                                                প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।

নোটিশ

on Tue, Aug 13 2013 11:00:00

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রধান শিক্ষকের কার্যালয়

দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর

 

 

বিজ্ঞপ্তি

নং-59                                                                                                                                                                                                                    তারিখ: 13/08/2013

 

          এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের প্রভাতী ও দীবা শাখার সকল ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী 14 আগষ্ট’13 জি.পি.এ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানের জন্য বিদ্যালয়ের পাঠদান কাযক্রম স্থগিত থাকবে।

          আগামী 15 আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিদ্যালয়ের পাঠদান কাযক্রম স্থগিত থাকবে। 15/08/2013 ইং তারিখ সকাল 8.00 টায় র‌্যালী এবং 10.00 টায় বিভিন্ন প্রতিযোগিতা (চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা) অনুষ্ঠিত হবে। ছাত্রদের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে বলা হল।

 

                                           প্রতিযোগিতার গ্রুপ ও বিষয়

 

ক-গ্রুপ (3য়-5ম শ্রেণি)

খ-গ্রুপ (6ষষ্ঠ-8ম শ্রেণি)

গ-গ্রুপ (9ম-10ম শ্রেণি)

কবিতাঃ মুক্তির ছড়া

(সানাউল হক)

কবিতাঃ মুজিব

(রোকনুজ্জামান খান)

কবিতাঃ স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হল

(নির্মলেন্দুগুণ)

রচনাঃ বঙ্গবন্ধুর বাল্যজীবন

রচনাঃ বঙ্গবন্ধুর শিক্ষাজীবন

রচনাঃ বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন

চিত্রাঙ্কনঃ উন্মুক্ত

চিত্রাঙ্কনঃ 7 মার্চের ভাষণ

চিত্রাঙ্কনঃ বঙ্গবন্ধুর প্রতিকৃতি

 

 

 

 

                                                                                      (মোঃ শাহীন আকতার)

                                                                                             প্রধান শিক্ষক

                                                                                        দিনাজপুর জিলা স্কুল,    দিনাজপুর।

অর্ধবার্ষিক/প্রাক-নির্বাচনী-২০১৩ পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে।

on Thu, Jul 04 2013 21:15:00

আসসালামু আলাইকুম/আদাব,

অষ্টম ও দশম শ্রেণির ছাত্রদের সম্মানিত অভিভাবকদের অবগতির জন্য জানান যাচ্ছে যে, অর্ধবার্ষিক/প্রাক-নির্বাচনী-২০১৩ পরীক্ষার ফলাফল আগামী ০৮-০৭-২০১৩ ইং তারিখে জিলা স্কুল অডিটোরিয়ামে সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে অষ্টম ও দশম শ্রেণির ছাত্রদের সম্মানিত অভিভাবকদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হল ।

প্রধান শিক্ষক,

দিনাজপুর জিলা স্কুল,দিনাজপুর

বেতন নোটিশ

on Mon, Jul 01 2013 13:48:00

নোটিশ

এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জুলাই-২০১৩ ও পূর্ববর্তি মাসের বেতন আগামী ৯/৭/২০১৩  তারিখে আদায় করা হবে।

                                                                প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।

45 | 46 | 47 | 48 | 49 | 50 | 51 | 52 | 53