দিনাজপুর জিলা স্কুলের সকল ছাত্রদের জন্য স্টুডেন্ট আইডি
কম্পিউটার প্রশিক্ষণ
নোটিশ
এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকল শ্রেণি শিক্ষকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিজিটালি রেজাল্ট প্রস্তুত করণের লক্ষ্যে ২৬/০৬/১৩-২৯/০৬/১৩ তারিখ পর্য়ন্ত জিলা স্কুলের কম্পিউটার ল্যাবে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণে সকলকে প্রস্তুত থাকার জন্য বলা হলো।
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।
বেতন নোটিস
নোটিস
এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পরীক্ষার ফি এবং মার্চ-২০১৩ ও পূর্ববর্তি মাসের বেতন আগামী ৭/৫/২০১৩, ১২/৫/২০১৩ ও ১৫/৫/২০১৩ তারিখে আদায় করা হবে। অনিবার্য কারণ বশতঃ উক্ত তারিখে আদায় করা না হলে পরের দিন আদায় করা হবে।
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।
নোটিশ
নোটিশ
নং -44 তারিখঃ 29/04/2013
এতদ্বারা দিনাজপুর জিলা স্কুলের দিবা ও প্রভাতী শাখার ছাত্রের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এবার অর্ধবার্ষিক পরীক্ষা প্রতি বিষয়ে পূর্ণমান হবে 100 এবং পরীক্ষার ব্যাপ্তিকাল হবে তিন ঘণ্টা। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পরযন্ত প্রতি বিষয়ে পূর্ণমান হবে 100 এবং পরীক্ষার ব্যাপ্তিকাল হবে দুই ঘণ্টা। চারুকলা ও শরীর চর্চা বিষয়ে পরীক্ষার নম্বর যোগ হবে। পরীক্ষা দেবার উপযুক্ততা ও যোগ্যতা হিসাবে শতকরা 75 ভাগ উপস্থিতি থাকা বাধ্যতামূলক। উল্লেখ্য যে, পরীক্ষায় কোন একটি বিষয়ে অনুত্তীর্ণ থাকলে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়া হবে না।
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।
ডাঃ শামসুল আলম বৃত্তি
নোটিস
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শিক্ষার্থীদের মেধার মান উন্নয়নের জন্য প্রতিবছরের ন্যায় এবারও ডাঃ শামসুল আলম বৃত্তি মেধাবী ছাত্রদেরকে আগামী 05/05/2013 তারিখে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে। সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বলা হলো।
প্রধান শিক্ষক
দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।



