SCMS

স্কুল বন্ধের নোটিশ

on Wed, Oct 22 2014 08:02:00

নোটিশ

এতদ্বারা  অত্র বিদ্যালয়ের সকল ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী বৃহস্পতিবার ২৩ অক্টোবর-২০১৪ তারিখ হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান কালীপূজা বা শ্যামাপূজা উপলক্ষে বিদ্যালয়ের সমগ্র কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার ২৫ অক্টোবর-২০১৪ থেকে বিদ্যালয় যথারীতি চলবে।

 

আখতারা পারভীন

প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।

 

২০১৫ শিক্ষাবর্ষে ৩য় শ্রেনির ভর্তি পরীক্ষা

on Mon, Oct 20 2014 13:40:00

এতদ্বারা সকল অভিভাবকদের অবগতির  জন্য জানান যাচ্ছে যে, ২০১৫ শিক্ষাবর্ষে ৩য় শ্রেনির ভর্তি পরীক্ষার প্রশ্ন ২য় শ্রেনির সিলেবাস অনুসারে হবে। আবেদন ফর্ম ছাড়ার সময় পরবর্তিতে জানানো হবে।

প্রধান শিক্ষক,

দিনাজপুর জিলা স্কুল

শিক্ষক মিটিং

on Sun, Oct 12 2014 09:11:00

নোটিশ

এতদ্বারা  অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩ অক্টোবর-২০১৪ তারিখে সকাল ৯:৪৫ মিনিটে শিক্ষক মিলয়াতনে এক সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় যথাসময়ে সকলকে উপস্থিত থাকার জন্য বলা হলো।

 

আখতারা পারভীন

প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।

 

বেতন ও পরীক্ষার ফির নোটিশ

on Sun, Oct 12 2014 08:08:00

নোটিশ

এতদ্বারা  অত্র বিদ্যালয়ের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৩ অক্টোবর-২০১৪ তারিখে চলতি ও পূর্ববর্তী মাসের বেতন আদায় করা হবে এবং বার্ষিক পরীক্ষার ফি নিম্নলিখিত হারে আদায় করা হবে।

৩য় ও ৪র্থ শ্রেণি------ ১৮০ টাকা

৬ষ্ঠ ও ৭ম শ্রেণি------ ২২০ টাকা

৯ম শ্রেণি        ------  ২৫০ টাকা

 

আখতারা পারভীন

প্রধান শিক্ষক

দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর।

 

এস.এস.সি-২০১৪ পরীক্ষার ফলাফল প্রকাশ

on Sat, May 17 2014 15:19:00

এস.এস.সি-২০১৪ পরীক্ষায় দিনাজপুর জিলা স্কুলের হার ৯৯.২৫ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছে ২২১ জন।

প্রধান শিক্ষক সকলকে অভিনন্দন জানিয়েছেন।

41 | 42 | 43 | 44 | 45 | 46 | 47 | 48 | 49